রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গোদাগাড়ীতে এবি পার্টির মনোনীত প্রার্থী ড.মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর লিফলেট বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, সমাজসেবক, কবি ও রাজনীতিবিদ, গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, ‘জনগণ চায় নিরাপদ সমাজ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেকসই কর্মসংস্থান। এবি পার্টি সেই প্রত্যাশার জায়গা থেকেই বিকল্প নেতৃত্বের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে।’মুসল্লীদের সাথে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই” সবাইকে ঈগল মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি সুশাসনের বাংলাদেশ সম্ভব, যেখানে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক এবং রাজনৈতিক নেতৃত্ব হবে জনকল্যাণে নিবেদিত।’

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…