রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পাবনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


মোঃ জমশেদ আলী

১৫ নভেম্বর শনিবার সকালে পাবনায় “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর ০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপিত হয়।

পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর প্রতিনিধি পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির,পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। র‌্যালির শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন।

র‌্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে শেষ হয়।

র‍্যালি শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আইডিইবি'র সভাপতি মো: মহসীন আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম,জেলা আইডিইবি'র সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, আইডিইবি'র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, চাকুরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলে প্রায় ০৬ শতাধিক শুভানুধ্যয়ী অংশগ্রহণ করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন