বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ছাত্রশিবিরের উদ্যোগে নিউ গভঃ ডিগ্রী কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম- ২০২৫ অনুষ্ঠিত


মোঃ মাহফুজ আলী

 বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ইন্টারমিডিয়েট ১ম বর্ষ ও অনার্স প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করা হয়।

ছাত্রশিবির নিউ গভঃ ডিগ্রী কলেজ সভাপতি মোঃ আব্দুল আহাদ এর সভাপিতেত্ব ও সেক্রেটারী মোঃ মাহদী হাসান এর সঞ্চালনায় প্রোগ্রাম শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “নবীন শিক্ষার্থীদেরকে হতে হবে জ্ঞানে, চরিত্রে ও আদর্শে সমৃদ্ধ। শিক্ষাজীবন শুধু সনদ অর্জনের জন্য নয়, বরং সঠিক দিক নির্দেশনা ও নৈতিকতা অর্জনের জন্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ছাত্রশিবির সকল ছাত্রদের মাঝে শিক্ষার্থী বান্ধব কাজ করে যাচ্ছে। যারা ছাত্রশিবির কে গুপ্ত বলে তারা নিজেরাই গুপ্ত। সবাই বলে ছাত্রশিবির মেধাবীদের সংগঠন, আমি বলি ছাত্রশিবির মজলুমদের সংগঠন। ছাত্রশিবির করার কারনে আমাদের ভাইয়েরা গুম, খুন, হত্যার শিকার হয়েছেন। এই নবীন বরন ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম শুধু আপনাদের জন্য আয়োজন করা হয়েছে। অন্য কোন সংগঠন যদি এইরকম আয়োজন করতে চাই আমরাও তাদের কাজে সাহায্য করবো।

আরো উপস্থিত ছিলেন, নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, এই কলেজে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছাত্রশিবির করার কারনে অনেক ভাই এই কলেজে নির্যাতনের শিকার হয়েছেন। আমি যখন এই কলেজে পড়তাম তখন শামসুদ্দিন ছাত্রাবাসের সভাপতি ছিলাম। আমি কখনো আমার কলেজে এইরকম আয়োজন দেখিনি। ১৬ বছরের স্বৈরাচার হাসিনা সরকার কখনো এইরকম আয়োজন করতে দেয়নি। তিনি শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই।

আরো উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল এর অধ্যক্ষ ডা. ফাতেমা সিদ্দিকা। তিনি বলেন, একজন আদর্শবান শিক্ষার্থী হতে হলে বিড়ি, সিগারেট, ইয়াবা, মদ, নেশা পরিহার করতে হবে। যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কাজ করে তারা অনেক টাকার মালিক হতে পারবে কিন্তু আদর্শবান আল্লাহর যোগ্য হতে পারবে না। তোমরা এইগুলো থেকে বিরত থাকো তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। আরো উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের ফাউন্ডেশন সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুঁইয়া, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক শিক্ষার্থী ও মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম, রাজশাহী মহানগর সভাপতি মোঃ শামীম উদ্দীন, রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির, রাজশাহী মহানগর অর্থ সম্পাদক জহির রায়হান, রাজশাহী মহানগর প্রকাশনা সম্পাদক নাজির আহমেদ সুপ্ত, রাজশাহী মহানগর সাংস্কৃতিক সম্পাদক ইজাজ আহমেদ এবং নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবীন বরন ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

ইন্টারমিডিয়েট ও বিভিন্ন ডিপার্টমেন্ট এর ১৫০০+ জন নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, কোরআন ও বিভিন্ন প্রকাশনা সহ ইত্যাদি উপহার সামগ্রী প্রদান করেন। ফটো বুথসহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…