বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিশু সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী


গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো: রাকিবের দুই বছর বয়সী শিশু ছেলে সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।

তিনি বলেন- “জীবন যেমন অমূল্য, তেমনি মৃত্যুও অবধারিত। প্রিয়জনের মৃত্যুর ভয়ংকর কষ্টের শান্তনা দেবার ভাষা প্রকাশ করা আমার পক্ষে কঠিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন”।

তিনি সাজিদের পিতা-মাতা ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। ঘটনার বিবরণে জানা যায়- এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে।

এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এ অবস্থার মধ্যে কোয়েল হাট গ্রামের জনৈক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয় যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন।

সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। উল্লেখ্য : গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মো: রাকিবের ছেলে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়।

শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের ক্ষেতে হাঁটছিল। হঠাৎ সে গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে।

এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…