রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শহীদ ওসমান হাদির আঁকা গ্রাফিতি মুছে ফেলেছে রামেক প্রশাসন।


মোঃ মাহফুজ আলী

রাজশাহী মেডিকেল কলেজে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে আঁকা গ্রাফিতি অপসারণ।

আজ ১২ই জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি স্মরণে আঁকা গ্রাফিতি কলেজ প্রশাসন কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মুছে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। গ্রাফিতিটি এঁকেছিল রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রশিবির।

গত কিছুদিন আগেই শহীদ ওসমান হাদির স্মরণে রামেক ছাত্রশিবির কলেজ দেওয়াকে গ্রাফিতি এঁকেছিল। কিন্তু আজ হঠাৎ করেই কলেজের একটি দেয়াল থেকে গ্রাফিতিটি অপসারণ করা হয়।

এ ঘটনায় শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, শহীদদের স্মরণে শান্তিপূর্ণভাবে আঁকা একটি গ্রাফিতি মুছে ফেলার আগে অন্তত সংশ্লিষ্টদের জানানো উচিত ছিল।

ছাত্রশিবির নেতারা বলেন,“শহীদ শরীফ ওসমান হাদি একজন আদর্শবান ছাত্রনেতা ছিলেন। তার স্মৃতি স্মরণে আমরা কোনো উসকানিমূলক কিছু করিনি। প্রশাসন কোনো আলোচনা বা নোটিশ ছাড়াই গ্রাফিতি মুছে দিয়ে মতপ্রকাশের অধিকার খর্ব করেছে।

”অন্যদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতা ও শহীদদের স্মরণ করার অধিকার থাকা উচিত। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…