রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদকে নাশকতার মামলায় গ্রেপ্তার

সংগৃহীত ছবি

মোঃ জমশেদ আলী

নিউজ ডেক্স

নওগাঁ শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেনকে (পলাশ) গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বায়েজিদ হোসেন এজাহারভুক্ত আসামি। এত দিন তিনি পলাতক ছিলেন। আজ বেলা দুইটার দিকে তাঁর অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের ব্রিজের মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (টুকু) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের নেতৃত্বে অবরোধের সমর্থনে নেতা-কর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ব্রিজের মোড় এলাকায় আসমান বিগবাজার মার্কেটের কাছে পৌঁছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেনকে গ্রেপ্তার করে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২৯ অক্টোবর বায়েজিদ হোসেন, আমিসহ দলের অন্য অনেক নেতা-কর্মী ঢাকায় অবস্থান করছিলাম। অথচ ওই মামলায় তাঁর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হলো। এ ধরনের মিথ্যা ও গায়েবি মামলায় গত এক মাসে শুধু নওগাঁ সদর উপজেলা থেকেই বিএনপির ১২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো। পুরো জেলায় এই সময়ের মধ্যে বিএনপির নেতা-কর্মী গ্রেপ্তারের সংখ্যা ছয় শতাধিক হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…