রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু


কামাল সুকরানা

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে । আজ বুধবার সকাল ৯টায় জেলা শহরের ডা. আ. আ. ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক শফিকুল আলম ভোতা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ বদিউজ্জামান বুধু, অতিরিক্ত সম্পাদক এম কোরাইশি মিলু, যুগ্ম সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর শেখ মোঃ ফরিদ সায়েম, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, নির্বাহী সদস্য সালামত হোসেন, জাভেদ আখতার, কামাল সুকরানা, তোফিজুর রহমান পুতুল প্রমুখ। প্রথম দিনের খেলায় পাইওনিয়ার ক্রিকেট দল ও নমোশংকরবাটি উত্তোরণ ক্রীড়া চক্র অংশ নেয়। প্রথমে পাইওনিয়ার ক্রিকেট দল টসে জিতে ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে এবং এর বিপরীতে নমোশংকরবাটি উত্তোরণ ক্রীড়া চক্র ২৭ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে ৮৭ রানে পরাজিত হয়। এ ক্রিকেট লীগে ১০টি দল অংশ নিয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…