শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের‘বি’ ইউনিটের ফল প্রকাশ, বাণিজ্যে পাসের হার ৪৫.৩


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘বি’ ইউনিটে বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান; এই ৩ বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছেন। এরমধ্যে বাণিজ্য বিভাগের ১৫ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৭৭ জন। কৃতকার্যের হার ৪৫ দশমিক ৩ শতাংশ এবং সর্বোচ মার্ক ৮৬ দশসিক ৫। বিভিন্ন ভুলের কারণে খাতা বাতিল হয়েছে ১৮ জনের। বিজ্ঞান বিভাগের ১১ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১ হাজার ৩০০ জন। কৃতকার্যের হার ১১.৫ শতাংশ এবং সর্বোচ্চ মার্ক ৭২। খাতা বাতিল হয়েছে ২৮ জনের। এছাড়া, মানবিক বিভাগের ৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ল হয়েছে ১ হাজার ২৫৭ জন। কৃতকার্যের হার ১৬ দশমিক ৭ শতাংশ এবং সর্বোচ্চ মার্ক ৭৬ দশমিক ৫। খাতা বাতিল হয়েছে ১৭ টি। এ সময়ং অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা, সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…