রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মাদকের বিরুদ্ধের কঠোর হতে প্রশাসনের প্রতি এমপি আসাদুজ্জামান আসাদের আহ্বান

ছবি: কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বর

পাভেল ইসলাম, রাজশাহী

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ।

মঙ্গলবার বেলা ১১টায় মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে মোহনপুর থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ উপলক্ষে একটি উন্মুক্ত সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই।

মাদকের বিরুদ্ধে কঠোর হতে হবে। এমনকি মাদক নিয়ে যদি জনপ্রতিনধিরা তদবির করে তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা গহণ করতে হবে। আমি নিজেও যদি করি তবে আমার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এমপি আসাদ বলেন, মাদক নিয়ে জনপ্রতিনধি ও সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। এখানে দোকানে অনেক ছোট ছোট ছেলেরা সিগারেট নিয়ে খায়। আপনাদের এগিয়ে আসতে হবে। যে দোকানদার ছোট ছেলেদের কাছে সিগারেট বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনারা এগিয়ে আসলেই সমাজ বদলে যাবে। তিনি বলেন, সব পুলিশ খারাপ নয়। কিছু পুলিশের জন্য সব পুলিশকে খরাপ বলা যাবে না। এছাড়াও আপনি যখন বিপদে পড়েন প্রথম আপনি ডাকেন পুলিশকে। শুধুমাত্র পুলিশই সব কিছু করবে তা নয়। একটি সামজ বা পরিবার প্রথম যদি স্বচ্ছ হয় তবে সেই সমাজ বা পরিবার স্বচ্ছ হবে।

এছাড়াও অনুষ্ঠানে মাদক, বহুবিবাহ, জুয়া, সড়ক দুর্ঘটনা, সামাজিক ফ্যাসাদ ও যৌনহয়রানী প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান এমপি আসাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএইচএম এরশাদ। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মণ্ডল।

পুলিশের পক্ষ থেকে জনগনকে একাজে সম্পৃক্ত করতে সভা পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও পৌর মেয়র শহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক বাকশিমইল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, কেশরহাট কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম সুলতান, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনোয়ারুল হক হেনা, কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজরুল ইসলাম, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, কেশরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর রুস্তম আলী প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এনামুল হক, ঘাসিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…