মঙ্গলবার, ৩০শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

ছবিঃ নিহত সাদিকুল ইসলাম এর ছবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় লাঠির আঘাতে সাদিকুল ইসলাম ছোটন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামে। নিহত সাদিকুল ইসলাম ছোটন বাদলঘাটা গ্রামের চা দোকানদার আব্দুর রাজ্জাকের ছেলে।

অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন (৩০) একই গ্রামের হযরতুল্যাহ মন্ডলের ছেলে। অভিযোগ সুত্রে জানাগেছে,নিহতের বাবা একজন চা বিক্রেতা।তিনি চা বিক্রি করেই জীবন-যাপন করেন।সে গ্রামের একজন অসহায় মানুষ। এই কারণে প্রতিবেশী আশরাফ আলী নামে এক আ.লীগ নেতা তাকে দোকানঘর করার জন্য কিছু জমি দেয়। তার দেওয়া জমিতে দোকানঘর তৈরি করে চা- ব্যবসা করে আসছিলেন। হঠাৎ অভিযুক্ত সাগর গত (১১ এপ্রিল) সন্ধ্যায় নিহতের বাবা আব্দুর রাজ্জাকের দোকান উচ্ছেদের জন্য ভাংচুর শুরু করেন।এসময় নিহত সাদিকুল প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে অভিযুক্ত যুবক।এতে ঘটনা স্থলেই মাটিতে লুটে পড়েন নিহত সাদিকুল।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান।ঘটনার ৪ দিনপর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। এঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক সোমবার (১৫ এপ্রিল) অভিযুক্ত সাগর হোসেনকে প্রধান আসামী করে সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এব্যাপারে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন,এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় প্রধান আসামীকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৩৬ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৪ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ডেঙ্গু প্রতিরোধে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রদলের…

১৭ ঘন্টা ১২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…