রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

দেবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন

ছবিঃ বৃক্ষ রোপণ

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান, জনপ্রিয় ডার্মাটোলজিস্ট মরহুম ডা. গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

৪ এপ্রিল শনিবার দিনব্যাপী একতা যুব সংঘের সার্বিক সহযোগিতায়, রক্তের বন্ধনে দেবীনগরের আয়োজনে দেবীনগরের বাগানপাড়ায় অবস্থিত দারুল আসহাব হিফয মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


দারুল আসহাব হিফয মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বারী এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দারুল আসহাব হিফয মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব মুর্তজা মাস্টার, কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সালাম মেম্বার ও সেক্রেটারি আব্দুস সালাম মাস্টার, রক্তের বন্ধনে দেবীনগর এর উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন বাবু সহ সংগঠনের সাধারণ সদস্যগণ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন একতা যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ডা. গোলাম কাজেম আলী আহমেদ। তারই স্মৃতিতে এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রায় ৯০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাদ্রাসার চারপাশে ২০ টি সুপারির চারা রোপণ করা হয়। মরহুম ডাঃ গোলাম কাজেম এর অর্থায়নে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এই মাদ্রাসা নিয়ে তিনি অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন ধরে রাখতে এলাকা বাসী দৃঢ়প্রতিজ্ঞা বলে জানান তাঁরা।

রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন জানান রক্তের বন্ধনে দেবীনগর একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দুস্থ রুগীদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…