মঙ্গলবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৬ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শপথ নিলেন কাটাখালী পৌরসভার প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত প্রথম নারী মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান। এরপর নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র রাবেয়া সুলতানা মিতু। এসময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। এসময় তাঁর সঙ্গে কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। তাঁর স্বামী আব্বাস আলী এই পৌরসভার সাবেক মেয়র।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…