সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় দুই কর্মচারী পার্লারের লক্ষধিক টাকা নিয়ে উধাও


নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় জেন্টস এ্যান্ড লেডিস পার্লারের দুই কর্মচারী জামানতের টাকাসহ প্রায় লক্ষাধিক  টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। জেন্টস এ্যান্ড লেডিস পার্লার মালিক মোজাফফর হোসেনকে না জানিয়ে গত ১৯ মে রাত অনুমানিক ১ টার দিকে ভাড়া বাসা থেকে নগদ টাকা নিয়ে উধাও হয়ে যায়। ভুক্তভোগী মোজাফফর হোসেন উপজেলার প্রসাদপুর বাজারের টপম্যান জেন্টস ও বধুয়া বিউটি লেডিস পার্লারের স্বত্বাধিকারী। 

অপরদিকে অভিযুক্তরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের তুহিন চিরানের ছেলে তুষার নকরেক (২৪) ও এর স্ত্রী চিংমি সিমসাং(২৩)। 

অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্ত দুইজন তারা স্বামী-স্ত্রী। পার্লারের কাজে যুক্ত হওয়ার পূর্বে মালিক পক্ষের নিকট থেকে অগ্রিম ১ লক্ষ ৩০ হাজার টাকা গ্রহণ করে কাজ যোগদান করেন।বেশ কিছুদিন ধরে পার্লারে কাজ করে আসছিলেন তারা। বিশ্বস্ততার সূত্রধরে তারা দুইজন কর্মচারী ২- মাসের বাসা ভাড়া, মুদি দোকান বাঁকি, কাজের বুয়ার ২-মাসের বেতন ও জামানতের ১ লক্ষ ৩০ হাজার টাকা ফেরৎ না দিয়ে রাতারাতি পালিয়ে গেছেন। এতে করে মালিকের প্রায় পৌঁনে ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে পালিয়েছে তারা দুইজন। এদের কে ধরিয়ে দিতে ০১৭১৮-৬৯০০২৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন লেডিস এ্যান্ড জেন্টস পার্লারের স্বত্বাধিকারী মোজাফফর হোসেন। 

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এই সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…