বুধবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৬ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মান্দায় নিহতের পরিবারকে জামায়াতে ইসলামের অর্থিক সহায়তা

ছবি: জামায়াতে ইসলামের অর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি

সম্প্রতি মান্দা উপজেলার পরানপুর ইউপির সোনাপুর গ্রামে আ.লীগ নেতার মারপিটে রমজান আলী নামে এক বিএনপির কর্মী নিহত হয়।নিহতের পরিবারকে অর্থিক সহায়তা এবং  সমবেদনা জানাতে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ তার বাসায় যান। এ সময় নিহতের পরিবারকে তারা নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন।

এর আগে নিহত রমজান আলীর কবর জিয়ারত করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এর আগে জামাতে ইসলামের এই সংগঠনটি গত (১২ আগষ্ট) কসব ইউপির ভোলাগাড়ী এলাকায় ছাত্র আন্দোলনে নিহত রাসেলের পরিবারকে নগদ ১ লক্ষ টাকা প্রদান করেন তারা।

উল্লেখ্য, নিহত রাসেল গত ১৯ জুলাই ঢাকার নারায়ণগঞ্জের ডিআইটি রোডে দেহভোগ মার্কেটর ২নং গেটের সামনে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন।পরে চিকিৎসাধীন আবস্থায় ২২ জুলাই মারা যান।

অর্থিক সহায়তার উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা আমির খন্দকার আব্দুর রাকিব,মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,নওগাঁ জেলা পূর্ব যুব বিভাগের সভাপতি শিহাব উদ্দীন,মান্দা থানার আমির ডাঃ আমিনুল ইসলাম,থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন,পরানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান ও মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…