বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষক পাখির পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছবি: মানববন্ধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল রবিবার সকাল ৯টার সময় শুরু করে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে সকল ছাত্রীরা। মানববন্ধন সোমবার সকালেও শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক করতে নানান কৌশল অবলম্বন করতে দেখা গেছে প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখিকে। সকল কৌশল ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখি পুরোপুরি আত্মসমর্পণ করেন এবং পরবর্তী তিনদিনের মধ্যে সকল দাবি পূরণ করার জন্য লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে। 

দুইদিন চলমান মানববন্ধনে প্রধান শিক্ষক মোসাঃ হোসনে আরা পাখির বিরুদ্ধে বিগত কয়েকবছরের অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের ভিতরে রাজনৈতিক কালচার তৈরি, স্বৈরাচারী মনোভাব নিয়ে স্কুল পরিচালনা সহ নানা অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। বিগত কয়েকবছর থেকে এপর্যন্ত যতগুলো উন্নয়ন প্রকল্প স্কুলে এসেছে তার সবগুলোই কাজ না করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন ছাত্রীরা। এসময় ছাত্রীরা জানান যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের আনদোলন চলবে।

এবিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ স্কুলে এসে সকল ছাত্রীদের সাথে কথা বলে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। তার কাছে আরও কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করলে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ করেননি। ফলে বক্তব্য পাওয়া যায়নি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…