বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে পূজা উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজা ঘিরে উৎসবের কমতি নেই। মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের রং-তুলি আর সাজসজ্জার কাজ। প্রতিবারের মতো এবারেও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে চান দর্শনার্থীরা।

দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা দাবি করেছেন পূজা উদযাপন পরিষদ। সে উপলক্ষে রাজশাহীর মোহনপুর থানা পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার বিষয়ে গ্রাম-পুলিশদের ব্রিফিং প্যারেড এ নিরাপত্তা জোরদারে জন্য দিক নির্দেশনা দিচ্ছেন মোহনপুর থানা সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) জনাব আব্দুল হান্নান ।

এর আগে মোহনপুর উপজেলা নির্বাহি অফিসার আয়শা সিদ্দিকা গ্রাম পুলিশকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। ইউএনও, ওসি প্রতিনিয়ত থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সার্বিক বিষয় খোঁজখবর নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর কাজ করছে। পল্লী বিদ্যুৎ এবং ফায়ার সার্ভিসকে পূজা উপলক্ষে বিশেষ প্রস্তুতি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মোহনপুর থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ এবং আনসারও মোতায়েন থাকবে। তৃনমূল পর্যায়ে জন প্রতিনিধিদেরকেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করতে বলা হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত বরাদ্দও এর মধ্যে পূজামণ্ডপগুলোতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…