রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন


পাভেল ইসলাম, রাজশাহী

 জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারও সেরা রাজশাহী সিটি কর্পোরেশন।পর পর ৩য় বারের মত ২০২৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেছে (রাসিক)। জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানে ২০২১,২০২২ ও ২০২৩ সালে ১ম স্থান অর্জন স্বীকৃতি লাভ করেছে।

“জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্য নিয়ে ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের কাছে থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রার জেনারেল মোঃ যাহিদ হোসেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ মাহমুদুল হোসাইন খান,স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি দীপিকা শর্মা ও ডেপুটি রেজিষ্ট্রার জেনারেল ড. আবু নছর মোহম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন