মঙ্গলবার, ৩১শে ভাদ্র ১৪৩৩, ১৫ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

রাজশাহীর মোহনপুর উপজেলায় সাহাবুল ইসলাম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের ইসলাবাড়ির পাশে মোল্লাপুর এলাকা একটি পটলক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬ টার সময় নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি সাহাবুল ইসলামের মরদেহ পটলক্ষেতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। মরদেহের পাশে বিষের বোতল পড়েছিল। পরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, কি কারণে মৃত্যু হয়েছে এটি স্পষ্ট না। তবে মরদেহের পাশে বিষের বোতল দেখে ধারণা করা হচ্ছে, তিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, সাহাবুল পেশায় একজন কৃষক।কেশরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীনুর আলম বলেন, সাহাবুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির এক নম্বর সক্রিয় সদস্য ছিলেন।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, সাহাবুল গত কাল মঙ্গলবার ১১ টার দিকে বাড়ি থেকে বের হন। সারা দিন বাড়িতে না ফেরায়, রাত থেকে তার পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বুধবার সকালে স্থানীয় একজন কৃষক জমিতে কাজে গেলে সাহাবুলের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালে লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে বিষের গন্ধ ছিল। ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…