রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা মামুন


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব, আলহাজ্ব মামুনুর রশিদ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন ।

 তিনি বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবারো নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সব ধর্মের মানুষ যাতে সমানভাবে শান্তিপূর্ণ ধর্ম পালনে সব সময় সচেষ্ট আছে।

মহানগর বিএনপির সদস্য সচিব বলেন শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি’র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি, সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন।

এরপর তিনি রাণিবাজার, ষষ্ঠীতলা,লাঠিয়াল, সুলতানাবাদ মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে যান।পরিদর্শনকালে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ইমন বিএনপি নেতা মোহন, যুবদল নেতা হেনা, রানা, স্বেচ্ছাসেবক নেতা মিতু, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাকু রঞ্জন ,সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন