রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু


পাভেল ইসলাম, রাজশাহী

 রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী সাবেক এমপি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র জননেতা মিজানুর রহমান মিনু।

 বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর প্রায় ২৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক রাসিক মেয়র।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি,মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন মিজানুর রহমান মিনু।

 রাজশাহী সদর ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক রাসিক মেয়র বলেন,বিগত ১৫ বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে গত ৫ আগস্ট ২০২৪ বিপ্লবে পতনের পর বিগত ১৫ বছরের চেয়ে এবারো নতুন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে,সে ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমানে সব ধর্মের মানুষ যাতে সমানভাবে ধর্ম পালনে সব সময় সচেষ্ট আছে।

মিজানুর রহমান মিনু বলেন,শহীদ জিয়ার আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা জাতীয়বাদী বিএনপি'র আদর্শে ও মুক্তিযুদ্ধের মানুষ আছি,সবাই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়,তাহলে আপনারা আমাদের জানাবেন।

এরপর তিনি শাহ মুখদুম থানার পাশে পূজামণ্ডপ,কোর্ট ঢালানে হড়গ্রাম মন্দির,কেশবপুর শিবমন্দির,শ্রীরামপুর মণ্ডপ,রাজশাহী চিড়িয়াখানা কেন্দ্র উদ্যান পার্কের সামনে চন্ডিপুর দুর্গা মন্দির,মিশনের সামনে কালিমাতা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপে যান।

পরিদর্শনকালে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন আহ্বায়ক ও রাজপাড়া থানা যুবদলের আহবায়ক মোঃ আতাউর রহমান বাঁধন,মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির,মহানগর যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম,যুবদলের সদস্য কাউসার রহমান সাগর,বনু,খোকন,মোস্তাক,সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…