রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে বিএনপি’র নেতাদেরকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির নেতাদের জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ অক্টোবর পটল খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার নিয়ে উপজেলায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিনকে জড়িয়ে অপপ্রচার করা হয়।

এরই প্রতিবাদে সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিল শেষে থানার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির আহবায়ক মাহাবুব-আর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, শামসুজ্জোহা শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবনেতা মির্জা শওকত,ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক।আরও উপস্থিত ছিলেন কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব জাকারিয়া মন্ডল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, মিজানুর রহমান মিলন, যুব নেতা আব্দুর রহিম,, যুব নেতা নাহিদ পারভেজ হিমু, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন,সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, আব্দুল মালেক,আনছার আলী,রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আল-আমীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান, তাজউদ্দীন আহম্মেদ সহ প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন