রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পাসের হার ৮১.২৪, জিপিএ-৫ বেড়ে দ্বিগু


পাভেল ইসলাম, রাজশাহী

 রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থীদের পাসের হার ৮১ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ। এবার পাসের হার বেড়েছে। এ ছাড়া গতবারের তুলনায় দ্বিগুণের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবার। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবারের চেয়ে বেশি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউল আলম এসব তথ্য জানান।অলিউল আলম বলেন, ‘এ বছর শতভাগ পাস করেছে ৩৫ কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান সংখ্যা ১২টি। যেসব কলেজের কোনও শিক্ষার্থী পাস করেনি, সেসব কলেজের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এবার পাস করেছে এক লাখ ১১ হাজার ৪৪৮ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে।

’তিনি আরও বলেন, ‘গত ৩০ জুন থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় ৭১ হাজার ৮১৭ জন ছাত্র, ৬৫ হাজার ৩৬৭ জন ছাত্রী অংশ নেয়। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ১৪ হাজার ৫৯৭ জন।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া এক বিষয়ে অকৃতকার্যের হার গত বছরের তুলনায় বেড়েছে। গত বছর ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। এ বছর তার হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…