বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চারঘাটে মৎস্যচাষের পুকুরে বিষ প্রয়োগ, ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলার চামটা (উত্তরপাড়া) এলাকায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগ করে ব্যাপক পরিমাণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে করে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষী মোঃ মুক্তা হোসেন (৩৬), পিতা-মোঃ সাইদুর রহমান।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ৭ জুন ২০২৫ খ্রিঃ দুপুর ১২টার দিকে কোরবানির গরুর গোশত কাটাকাটি নিয়ে ব্যস্ত ছিলেন মুক্তা হোসেন। এ সময় তার পিতা মোবাইল ফোনে তাকে জানান, চামটা জাঙ্গাল বিলে বড় পুকুরের মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে এবং কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।খবর পেয়ে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কে বা কারা পরিকল্পিতভাবে তার ১২ বিঘা জমির মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে। এতে আনুমানিক ২৫,০০,০০০ (পঁচিশ লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শোলুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিএনপি ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ লাল সরকার লালন বলেন আমি ঘটনাস্থলে গিয়েছি ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করেছে, যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলে জানান তিনি।

এবিষয়ে বিএনপি ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর মাস্টার বলেন পুকুরে গ্যাস হলে সকাল অথবা গভীর রাতে হয় মৎস্যচাষের পুকুরে ডেনিটল ও পুরাডন নামক বিষ প্রয়োগ করেছে,যার ফলে পুকুরের সব মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্ত মুক্তা হোসেন চারঘাট মডেল থানায় অজ্ঞাতনামা দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…