বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে হাসিবুল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে চঞ্চাল্যকর হাসিবুল হত্যা মামলার মূল আসামি আবু সালেহ বাবুসহ ৪ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-৫।

৩১ মে (২০২৫) শনিবার সকাল ৯ ঘটিকার সময় রাজশাহী চারঘাট থানাধীন মাড়িয়া গ্রামস্থ জনৈক সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়।

আসামী ৪ জন হলো মৃতঃ দলিমুদ্দিনের ছেলে মোঃ আবু সালেহ বাবু(৪৫), মোঃ আঃ মালেকের ছেলে মোঃ জামরুল ইসলাম(৪০), মোঃ ফজলু মন্ডলের ছেলে মোঃ ফরিদুল ইসলাম(২৫), চাঁদ আলীরে ছেলে মোঃ আরিফুল ইসলাম(২৪) তারা সকলেই হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য যে ১৪ মে বুধবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর জেলার দুর্গাপুরে থানাধীন হোজা অনন্তকান্দি গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসমিদের সাথে বাদীর কথা কাটাকাটি হয়। উক্ত কথার জেরে সেইদিন সন্ধায় বাদীর বসতবাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে আসামিগণ হাসুয়া, লোহার রড়, বাঁশের লাঠি ও দেশীয় আস্ত্র সহ বাদীর ছেলের হাসিবুলসহ আরো কয়েকজনের উপর হামলা করে। এতে বাদীর ছেলেসহ আরো কয়েকজন গুরতর ভাবে জখম হয়। ভিকটিমের চিৎকারে আসেপাশের লোকজন সেখানে উপস্থিতি হলে আসামীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভিকটিমের ছেলে গুরতর আহত হওয়ায় তারে রাজশাহী মেডিকেল কলেজে রেফাড করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে দূর্গাপুর থানায় ১৮ জনের নামে এজাহারনামীয় ও ২০ জনকে অজ্ঞতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামীদের রাজশাহী জোলা দূর্গাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…