রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা


নিউজ ডেস্ক

রাজশাহীর মোহনপুর উপজেলার গলায় ফাঁস দিয়ে মোনারুল ইসলাম মোনা (২৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার আমরাইল উত্তরপাড়া গ্রামের তমির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

বুধবার (১৬ অক্টোবর) সকালে মোহনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোনারুল ইনলাম মোনা এক বছর পূর্বে মোহনপুর উপজেলা কাশিমালা গ্রামের স্বপ্না খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর মোনারুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

এক পর্যায়ে মোনারুল ইসলামকে তালাক দিয়ে স্ত্রী তার বাবার বাড়ী চলে যায়। তারপর থেকে মোনারুল ইসলাম মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর যেকোন সময় বাড়ির পার্শে এনতাজ আলীর নিম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল হান্নান বলেন, থানায় ইউডি মামলা দায়ের পর লাশ উদ্ধার করে ময়না জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন