বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ডিসি অফিসের সামনে পরিবহন গ্রুপের সংঘর্ষ,হামলা কারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন


পাভেল ইসলাম, রাজশাহী

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক পরিবহনের দুই গ্রুপের সংঘর্ষে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে বর্তমান কমিটির নেতারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন,বুধবার (১৬ অক্টোবর) দুপুরে কয়েকজন মালিক ও শ্রমিক কর্মকর্তাসহ জেলা প্রশাসকের নিকট সাধারণ মালিকদের স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিয়ে দেখা করতে গেলে আওয়ামী নেতা মমিন,গৌতম মোহন চৌধুরী রাকেশ,মাইনুল হক হারু,সাবেক কাউন্সিলর মিলু, রজব আলী,আসাদুজ্জামান আসাদ,জাহাঙ্গীর আলম, অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু,ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুলিপ,মাজদার আলীসহ আরও কয়েকজন আমাকে এবং শ্রমীক ইউনিয়নের কর্মকর্তা সাজ্জাদ হোসেন কাক্কুসহ আরও কয়েকজন নেতৃবৃন্দকে ব্যাপকভাবে মারপিট করে আহত করেন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি আবগত করি।

নজরুল ইসলাম হেলাল আরও বলেন,আমাদের উপর যারা হামলা করেছে তারা অতীতের স্বৈরাচারী সরকারের দোসর।বর্তমান সরকারকে চাপে রাখতে ও পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ রয়েছে। আমরা বিশ্বাস করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…