বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে উচ্ছেদসহ নিষিদ্ধ পলিথিন জব্দ


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ বস্তা পলিথিন জব্দ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে কেশরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ড ফুলশোঁ গ্রামে ৩ টি বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৯০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ এ পলিথিন মজুদ রেখে কেশরহাট বাজারে নিয়মিত বিক্রি করছিলেন মাসুদ রানা নামের এক পাইকারি ব্যবসায়ী। পলিথিন জব্দ করার পর মাসুদ রানাকে ৫০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।

এর আগে সকাল ১০ টার দিকে কেশরহাট বাজারের কামার পট্টিতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় পৌর এলাকার ফুলশো গ্রামের আব্দুল মতিনের টিন সেড ঘর গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহাবুর উর রশিদ, থানা পুলিশের সদস্যরাসহ আনসার সদস্যরা।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে কেশরহাট বাজারে সরকারি জায়গায় দোকান করায় তা উচ্ছেদ করা হয়েছে। পরে ফুলশো গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানার ৯০ বস্তা পলিথিন জব্দ করে ৫০০ টাকা জরিমানা আদায় করে তাকে কঠোর ভাবে সর্তক করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…