রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তায় নেমেছে পুলিশ


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়ে গেছে। গত এক সপ্তাহে অন্তত ৮ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। একারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ।

রোববার (৩ নভেম্বর ) সকাল থেকে উপজেলা সদরে বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাফিকিং কার্যক্রম শুরু করে থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসময় রাস্তায় চলাচল করা সকল যানবাহন থামিয়ে কাগজপত্র যাচায় বাছাই করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে উপস্থিত ছিলেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, মোহনপুর থানার এসআই নুরুল ইসলাম, এএসআই আকবর হোসেন, টিএএসআই বাবলুর রশিদ, টিএএসআই সোহেল রানা, টিএএসআই হেলাল উদ্দিনসহ ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।

অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, সকাল থেকে চলা বিশেষ চেকপোস্টে কাগজপত্র সঠিক না থাকায় ১৫ টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। পাশাপাশি তাৎক্ষণিক কোন কাগজপত্র দেখাতে না পারায় ১১ টি মোটরযান থানায় আটক করা হয়। এছাড়াও সড়কে দুর্ঘটনা কমাতে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে কাগজ পথ সঠিক না থাকায় ১৫ যানবাহনও চালকদের জরিমানা করাসহ মামলা দেওয়া হয়েছে। রাস্তায় চলাচলকারি সকল যানবাহন এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন করার উদ্যোশ্যে বিশেষ এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ নিয়মিত বিশেষ চেকপোস্টে কার্যক্রম অব্যাহত রাখবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…