রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

তারেক রহমানের মুক্ত রাজনীতির সুযোগ দিতে হবে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি: মিনু


পাভেল ইসলাম, রাজশাহী

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন,দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।

মিনু বলেন,৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন,আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকেকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা।

এর আগে,বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় নগরীর জিরোপয়েন্টে বড় মসজদি চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন মিজানুর রহমান মিনু।

এদিকে,নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে দিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি।মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা,সদস্য সচিব মামুনুর রশীদসহ নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…