রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশিট


নিউজ ডেস্ক

রাজশাহীতে অবৈধভাবে এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করায় মো. আতিকুর রহমান কালু নামে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমির হোসাইন আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মো. আতিকুর রহমান কালু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি এবং নগরীর রানীবাজার এলাকার মৃত তৈমুস হোসেনের ছেলে।

চার্জশিট সূত্রে জানা গেছে, গত বছরের পহেলা আগস্ট দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্তভার দেওয়া হয় সহকারী পরিচালক মো. আমির হোসাইনকে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে আতিকুর রহমান কালুর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। গত বছরের ১৫ জানুয়ারি তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। কিন্তু অনুসন্ধানে গিয়ে দুদক জানতে পারে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকা। এরমধ্যে এক কোটি ৫৩ লাখ ছয় হাজার ৫১৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পায়নি দুদক।

অন্যদিকে আসামির আয়কর নথির তথ্য অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা আয়ের তথ্য পাওয়া যায়। তাছাড়া আয় এবং দায়-দেনাসহ ১২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা গ্রহণযোগ্য উৎসের আয় পাওয়া যায়। পারিবারিক ব্যয় বাবদ তিনি দুই কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৮১ টাকা খরচ করেছেন। এ ক্ষেত্রে তার আয়-বহির্ভূত সম্পদ পাওয়া যায় এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা। এ দুই অপরাধে তার বিরুদ্ধে প্রথমে মামলা হয়। পরে মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতে চার্জশিট দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসাইন জানান, আসামির বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য তার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…