রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে আলুর বীজ সংকট নিরসনে জরুরি সভা


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীজ আলুর সংকট নিরসন করে প্রকৃত আলু চাষীদের বীজ আলু প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে এক জরুরী আলোচনা সভা করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইমলাম, মোহনপুর থানার এস.আই নওশাদ আলী। এসময় উপজেলার আলু চাষী, আলু মজুদকারী, হিমাগার কর্তৃপক্ষ সহ গণমাধ্যম কর্মীদের কাছ থেকে মতামত জানা হয়।

মোহনপুর উপজেলায় আলু সংকট নিরসনে করণীয় হিসেবে, আলু মজুতদারদের তালিকা নিশ্চিত করা, মোহনপুরে অবস্থিত সকল হিমাগারের মালিক/ম্যানেজারদের সাথে আলু বীজের বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ করা, পাইকারী থেকে খুচরা সকল পর্যায়ে পাকা রশিদ নিশ্চিত করাসহ রংপুরে প্রাণ এগ্রো ৪৫ টাকা দরে আলু বিক্রি শুরু করেছে। এমন কোন কার্যক্রম মোহনপুর এলাকায় ব্যবস্থা করা যায় কিনা। নতুন কোন কর্ম পরিকল্পনা হাতে নিয়ে আগামী দিনে খাবার আলু এবং বীজ আলুর দাম কমানো যায় কিনা, এরকম মতামত উঠে আসে এ আলোচনা সভায়।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, খাবার আলু এবং বীজ আলুর ন্যায্যমূল্য গ্রাহক ও প্রান্তিক আলু চাষীদের নিকট নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পাইকারি থেকে খুচরা পর্যায়ে আলুর বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে এই মিটিং আয়োজিত হয়েছে। বীজ আলুর সরবরাহ নিশ্চিত করতে এবং খাবার আলুর মূল্য হ্রাসে এ ধরনের প্রচেষ্টা চালু থাকবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…