সোমবার, ১লা আষাঢ় ১৪৩৩, ১৫ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

পুঠিয়ায় ভুয়া চিকিৎসকের জরিমানা


নিউজ ডেস্ক

রাজশাহীর পুঠিয়ায় শরফরাজ হোসেন মিন্টু নামের এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার সাথী ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়।

এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আল আমিন সরকার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর হোসেন নির্ঝর বলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে শরফরাজ মিন্টু নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিল। যদিও তার চিকিৎসা বিষয়ে কোনো ডিগ্রি নেই। এছাড়া রোগী দেখার জন্য তিনি ২০০ টাকা করে নিতেন। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…