রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরের সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত।


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ শে নভেম্বর উপজেলার লালইচ গ্রামের মৃত কফিতুল্লাহ এর ছেলে আবুল হোসেন (৫০) দুপুর আনুমানিক ১ টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেল যোগে রাজশাহী হতে লালইচ গ্রামে নিজ বাড়িতে যাওয়ার পথে মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত বিদ্যাধরপুর মোড়ে রাজশাহী-নওগাঁ গামী পাকা রাস্তার উপর পৌঁছালে অজ্ঞাতনামা একজন মহিলা রাস্তা পারাপারের সময় ভিকটিমের মোটরসাইকেলের সামনে পড়ে।

মহিলাকে বাঁচাতে গিয়ে ভিকটিম আবুল হোসেন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়।

স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টা ১০ মিনিটের দিকে মৃত্যুবরণ করে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, মৃতদেহের সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং তদন্ত চলমান

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…