রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৬ বোতল ফেন্সিডিলসহ আটক ৩


পাভেল ইসলাম, রাজশাহী

১৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৩ টায় দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী নগরীর দামকুড়া থানার দেসলাপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে মো: ফারুক হোসেন (৩৮),খোলাবোনা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: পলাশ হোসেন (৩৫), ও হরিপুর কসবার মৃত আবুল কালামের ছেলে মো : মিলন হোসেন (৫৩)।

এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),সাবিনা ইয়াসমিন।

ঘটনা সূত্রে জানা যায়,রাজশাহী মহানগর গোয়েন্দাপুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগরএলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,কাশিয়াডাঙ্গা ত্রিভূজ মোড় এলাকায় ৩ জন ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বুধবার দিবাগত রাত পৌনে ৩ টায় ত্রিভূজ মোড়ে অভিযান চালিয়ে আসামী ফারুক হোসেন,পলাশ হোসেন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…