বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস-চন্দ্রিমা থানা যুবদলের আনন্দ মিছিল


পাভেল ইসলাম, রাজশাহী

 ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ে রাজশাহী চন্দ্রিমা থানা যুবদল আনন্দ মিছিল বের করেছে।

রোবিবার সন্ধ্যায় ছোটবনগ্রাম উত্তর পাড়া থেকে আনন্দ মিছিলটি বের হয়। নগরীর ছোটবনগ্রাম থেকে বের হওয়া আনন্দ মিছিলটি চন্দ্রিমা থানার মোড়ে গিয়ে শেষ হয়।

চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ন আহকায়ক,রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মো: আরিফুজ্জামান সোহেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন চন্দ্রীমা থানা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো:আব্দুল কাদের উৎসব,মো: সাইদুল ইসলাম,মো: মানিক, চন্দ্রীমা থানা যুবদলের সদস্য মো: সনি, মো: আনোয়ার হোসেন বাবু ও শাকিল। এসময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল ও মামুন। এছাড়াও চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক মো: আবুল কালাম আজাদ তপন,যুগ্ন আহবায়ক মো: মেরাজ,গোলাম আরিফ রিমন ও সদস্য অপুর্ব সহ কয়েকশত নেতাকর্মী।

এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল,যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।​


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…