রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদের জামিন না মঞ্জুর


রাজশাহী প্রতিনিধি

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন। তাকে কারাগারে নেওয়ার সময় দলীয় নেতাকর্মীরা ‘বাংলা শ্লোগান’ স্লোগান দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আমান উল্লাহ বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিন আবেদন করা হলে আদালত সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আবেদন ছিল। আদালত এ আবেদন মঞ্জুর করেছেন।

এদিকে আসাদকে কারাগারে নেওয়ার সময় জয় বাংলা শ্লোগান দিতে থেকেন আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আদালত চত্বরে আসাদকে বহনকারী গাড়ি সামনে আসলে তারা দিকবিদিক থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই।

গত ৬ অক্টোবর ঢাকায় র‍্যাবের হাতে গ্রেফতার হন আসাদুজ্জামান আসাদ। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বুধবার আদালতে তোলা হলে নেতাকর্মীরা তাকে দেখে ‘জয় বাংলা’ শ্লোগান দেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…