বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

মোহনপুরে শীতার্ত কৃষক-শ্রমিকরা পেলেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের শীতবস্ত্র উপহার


শাহিনুর রহমান, মোহনপুর প্রতিনিধি

প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষক ও শ্রমিকদেরকে শীতবস্ত্র উপহার প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপহার তুলে দেওয়া হয়। জেলা পরিষদ ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনটি উপজেলার বিধবা নারীদেরও শীতবস্ত্র উপহার প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) ও জেলা পরিষদের প্রশাসক তরফদার মো. আক্তার জামিল। সংগঠনটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মো. সাদেকুল আলম।

এদিন মোহনপুরের ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০০ কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবার এবং বিধবা নারীদের শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। শীতবস্ত্র উপহার পেয়ে তারা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দচিত্তে বাসায় ফিরে যান

। এদিনের কর্মসূচিতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের মুস্তাকিম আহমেদ, আব্দুল্লাহ আল সাইফ, রিফাত আল মাহমুদ হাদি, নাহিদ হোসেন, মাসুম আহমেদ, মাহিম হোসেন, রুহুল আমিন আরাফাত, রাজিয়া সুলতানা, মাসুদ পারভেজ, মাহফুজা রিয়া, সখিনা খাতুন, স্বর্ণা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…