রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৫ আগস্ট রাজপাড়া থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার


নিউজ ডেস্ক

রাজশাহীর রাজপাড়া থানা থেকে ৫ আগস্ট হারিয়ে যাওয়া একটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি রিভলবার ও ৫০ রাউন্ড গুলি থানায় জমা ছিল। ৫ আগস্ট সেগুলো হারিয়ে যায়। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আগ্নেয়াস্ত্রটি নগরীর কাজীহাটা এলাকার এক ব্যক্তির। এর লাইসেন্স নম্বর-২০২৮। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন