বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


পাভেল ইসলাম, রাজশাহী

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৭৫ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ নির্বাচনে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নে শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীক ও রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ (ঢোপকল) প্রতীকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন কমিশনার আলী আশরাফ মাসুম স্বাক্ষরিত চুড়ান্ত ফলাফল সীট অনুযায়ী সভাপতি পদে রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত শফিকুল (ঢোপকল) প্রতীকে (১২১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত সভাপতি পদে সুলতান (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট। রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন শফিকুল – ইকবাল পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ঢোপকল প্রতীকে (১১৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রাজশাহী ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন মুলতান শেখ- বাকী বিল্লাহ পরিষদ মনোনীত বাকি বিল্লাহ (মাছ) প্রতীকে পেয়েছেন (৪৯) ভোট।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে আসলাম ঢোপকল প্রতীকে (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকে কুদরতি কুদা পেয়েছেন (৩৭) ভোট। সহ- সাধারণ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে আলামিন কাজল (১২৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ওবাইদা পানু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জনি ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুল মাছ প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। অর্থ সম্পাদক পদে ঢোপকল প্রতীকে জাহিদ হোসেন ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন ৪১ ভোট।

দপ্তর সম্পাদক পদে ঢোপকল প্রতীকে সাইফুল ইসলাম (১২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিঠু মাছ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট। প্রচার সম্পাদক পদে ঢোপকল প্রতীকে মো জয়নাল সর্বোচ্চ( ১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আহমেদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৭)ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম ঢোপকল প্রতীকে (১২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন চাঁদ মাছ প্রতীকে পেয়েছেন (৩৯) ভোট।

আইন বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে গোলাম মোস্তফা রঞ্জু (১২৮)ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়দুল ইসলাম মাছ প্রতীকে পেয়েছেন (৪০)ভোট। ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহরিয়ার ফয়সাল রনি (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো আলেক মাছ প্রতীকে পেয়েছেন (৩৮)ভোট। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ঢোপকল প্রতীকে শাহাবুদ্দিন (১২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা মাছ প্রতীকে পেয়েছেন (৩৬) ভোট।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…