রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগের খেলোয়ার বাছাই সম্পন্ন


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী টেনিস প্রিমিয়ার লীগ-২০২৫ সালের খেলোয়ার বাছাই অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২ থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

বাছাইপর্বে রাজশাহীর কিং অফ সুলতানস্, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, অন্তর ইলেভেন ষ্টার, লোকাল ষ্টার, আতিফা ষ্টারস, ব্লেস বাউন্সার, রাজশাহী নোয়াবস ও ইত্যাদি ইলেকট্রনিক্স অর্থাৎ মোট ৮ টি টিম অংশগ্রহণ করে।

রাজশাহী টেনিস ক্রিকেটার এসোসিয়েশনের আয়োজনে এসময় এসোসিয়েশনের আহবায়ক বাসু প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: পলাশ, সাধারণ সম্পাদক ফাহিম ফিরোজ, সদস্য তাইরান, রনি, রকি, মশিউর, সবুজ, অনিক, কাজল, রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ইঞ্জি আরিফুজ্জামান আরিফ বলেন, আমরা সম্প্রতি রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মহানগর কমিটি গঠন করেছি। এই কমিটির আমি সদস্য সচিব। আহ্বায়ক শাকিলা বানু এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব। আমরা আগামীতে রাজশাহীর ক্রীড়াঙ্গনে একটি সক্রিয় ভূমিকা রাখবো এবং গুনগত মান নিয়ে রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাবো।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র আদর্শকে ধারণকরে এবং মরহুম আরাফাত রহমান কোকো'র ক্রীড়াঙ্গনে ভূমিকাকে স্মরণ করে রাজশাহীতে এবং জাতীয় পর্যায়ে আমরা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়াঙ্গন তৈরী করতে একঝাঁক মেধাবী ও পরিশ্রমী খেলোয়ার নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…