রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী: সারাবিশ্বের মত রাজশাহীতে নৃত্য শিল্পীরা পালন করলো আন্তর্জাতিক নৃত্য দিবস। দিবসটি পালনের আয়োজক বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজনের শুরুতে বিভিন্ন নৃত্য শিল্প প্রতিষ্ঠানের কয়েক শতাধিক নৃত্য শিল্পী বর্ণিল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নগরীর সড়কপ্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি রাজশাহী মিলনায়তনে পৌঁছালে মোমের প্রজ্জ্বলিত শিখায় শিল্পীরা নৃত্য ভঙ্গিমায় অতিথিদের অভ্যর্থনা জানান।

নেপথ্যে আনন্দলোকে মঙ্গলালোকে গানের সাথে নৃত্যগুরুহাসিব পান্না,জেলা শিল্পকলা একাডেমিরকালচারাল অফিসার শাহাদাত হোসেন ও নৃত্য শিল্পী সংস্থা রাজশাহীর সভাপতি নৃত্য শিল্পী শহিদুল ইসলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী কথন- এ উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণধার খ্যাতসাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট নৃত্যগুরু হাসিব পান্না, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন এবং এটিএন বাংলা'র সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটনবক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক নৃত্য শিল্পী ল্যাডলী মোহন মৈত্র।

বক্তারা বিশ্ব নৃত্য দিবসের ইতিহাস, জ্যা জর্জেস নভেরার জীবনী এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে নৃত্য শিল্পীদের করণীয় এবং অপসংস্কৃতির করল গ্রাস থেকে যুব-তরুনসম্প্রদায়কে রক্ষার বিভিন্ন পন্থা সহ নৃত্য শিল্পের উন্নয়নের ক্ষেত্রে সরকারের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

নৃত্যানুষ্ঠান পর্বের শুরুতেই নৃত্যশৈলী প্রদর্শন করেন উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের জনক সংগঠন নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর শিক্ষার্থীরা। এরপর নিপুন কালচারাল একাডেমী, স্পন্দন নৃত্যালয়, উৎপত্তি নৃত্যাশ্রম, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠীধ্রুপদালোক, নৃত্যকুঞ্জ, সিঞ্জন, রিমঝিমসাংস্কৃতিক গোষ্ঠী, সোহাগ ডান্স গ্রুপ, জি.বি. ফ্যাশন এন্ড ডান্স একাডেমী, একতা ডান্স একাডেমী, ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী ও ভঙ্গি নৃত্যালয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) কাদামবাহা এনেকদলের শিল্পীরা তাঁদের নৃত্যশৈলী প্রদর্শন করেন।অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় শিল্পীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মনিরা রহমান মিঠি ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন