বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাজশাহীতে দিনব্যাপী সুজুকি বাইকার্স ডে অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী: রাজশাহীতে আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি সুজুকির রাইডার্স ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে রাজশাহী নগরীর শিমলা পার্ক এলাকার পদ্মার তীরে একটি অভিজাত রেস্তোরায় র‍্যানকন মটরস ও মোটরসাইকেল কোম্পানি সুজুকির অথোরাইজড ডিলার আব্দুল্লাহ মটরসের আয়োজনে প্রায় ৩৫০ জন সুজুকি মোটরসাইকেলের গ্রাহক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই রেজিস্ট্রেশনের পরে গ্রাহকদের স্বাগত জানান র‍্যানকন মটরসের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।এরপরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন র‍্যানকন গ্রুপের সুজুকি মোটরসাইকেলের অথোরাইজড ডিলার আব্দুল্লাহ মটরসের স্বত্ত্বাধীকারী মাহমুদুল হাসান সেতু।

এসময় র‍্যানকন মটর বাইক লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার রাশেদুল হাসান, রিজিওনাল সার্ভিস ম্যানেজার ওয়ালিউর রহমান, খান মোহাম্মদ সাব্বিরুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার মাসুদ রানা, ডিলার ডেভেলপমেন্ট হেড মোস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য দেন।

গ্রাহকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘র‍্যানকন গ্রুপ মনে করে সুজুকিই হলো বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি। এই অগ্রযাত্রায় সম্মানিত গ্রাহকদের ভূমিকা সবচেয়ে বেশি। আমাদের এই যাত্রায় গ্রাহকদের ভরসাই আমাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা হবে। তাই র‍্যানকন গ্রুপ গ্রাহকদেরই সর্বোচ্চ মূল্যায়ন করে।

সারাদিনের এই আয়োজনে র‍্যানকন মটরস ও আব্দুল্লাহ মটরসের আয়োজনে গ্রাহকদের সৌজন্যে বিজয়ীদের মাঝে ৮টি ইভেন্ট ও র‍্যাফেল ড্র'তে ৮০টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাজশাহী বেতারের উপস্থাপক রুখসানা আক্তার লাকী।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…