রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

বুধবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

ফাইল ছবি

News Desk

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রংপুরে হরতালের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের পাঁচ নেতার সাজার প্রতিবাদে বুধবার (২২ নভেম্বর) রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে দলটি। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। ভিডিও বার্তায় মিজু বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। রায়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা দেওয়া হয়েছে। সেইসঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধা হরতাল পালিত হবে

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…