রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নীলফামারীতে একদিনে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

 নীলফামারীতে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার খয়রাত নগর স্টেশনের অদূরে ও দুপুরে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি সংলগ্ন এলাকায় ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন নীলফামারী জেলা শহরের সুঠিপাড়া ঘোনপাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে ফয়জুল ইসলাম (৬৩) ও সৈয়দপুর পৌর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা জায়েদ হোসেন খান চঞ্চল (৬৪)। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে খয়রাত নগর স্টেশনের কাছে নীলফামারী থেকে সৈয়দপুরগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ফয়জুল ইসলাম। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ফয়জুল। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে ট্রেনে কাটা পড়ে মারা গেলে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন। অন্যদিকে দুপুরের দিকে সৈয়দপুর শহরের বড়ঘুন্টি এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান জায়েদ হোসেন।তিনি শ্রবণপ্রতিবন্ধী বলে জানা গেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…