রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আগুনে পুড়ে গেল সরকারি আবাসন প্রকল্পের ১০ ঘর

সংগৃহীত

নিউজ ডেস্ক

রংপুরের গঙ্গাচড়ায় আগুনে পুড়ে গেছে সরকারি আবাসন প্রকল্পের ১০টি ঘর। শনিবার (১৬ ডিসেম্বর) দিনগতরাত দেড়টার দিকে উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের চর ইসোবপুর আবাসন প্রকল্পের এসব ঘর আগুনে পুড়ে যায়। এতে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মমতাজুল হক জাগো নিউজকে জানান, শনিবার দিনগতরাত দেড়টার দিকে ওই আবাসন প্রকল্পের নাহিদ নামে এক ব্যক্তির ঘরে প্রথমে আগুন লাগে। এরপর আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১১টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…