রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে প্রতিপক্ষের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের


শিবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় ভোগু উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত বৃদ্ধ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত মিয়াজান আলির ছেলে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একই ইউনিয়নের পোড়াদিহি এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিপক্ষ বলছে- কোন ঘটনা ঘটেনি। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। জমি দেখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

পুলিশ বলছে- অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে- মঙ্গলবার সন্ধ্যায় ভোগু উদ্দিন স্থানীয় মনাকষা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আহসান হাবিবকে সাথে নিয়ে নিজ জমিতে গেলে প্রতিপক্ষের লোকজনদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে প্রতিপক্ষ চাঁদ মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ ঘন্টা ৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…