শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ইউএনও'র প্রচেষ্টায় শিশুকে পরিবারে পূনঃএকীকরণ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় এক শিশুর ঠাঁই মিলেছে পরিবারে। বুধবার বিকেলে এ তথ্য জানান সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস।

তিনি বলেন, গত ২৪ মে চট্টগ্রামের বাঁশখালী থেকে ১৬ বছর বয়সী শিশু ফারজানা (ছদ্মনাম) প্রেমের টানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পশ্চিম গোপালনগর গ্রামের লিমনের (ছদ্মনাম) বাড়িতে চলে আসেন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শিশুর সহায়তা ফোন নম্বর ১০৯৮ হেল্পলাইনের মাধ্যমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীকে বিষয়টি অবগত করলে শিশুটিকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। পরবর্তীতে শিশুকে পরিবারে পূনঃএকীকরণের জন্য কেন্দ্র থেকে অভিভাবককে জানানো হয়। এরই ধারাবাহিকতায় ইউএনও'র প্রচেষ্টায় গত ২৫ মে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শিশুটির বাবা ও চাচার নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ ঘন্টা ৩৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…