সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ ও নির্যাতনের বিচারের দাবি


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে এলাকাবাসীর আয়োজনে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শান্তি মোড়ে এ কর্মসূচি অনু্ষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নির্যাতিত প্রতিবন্ধী শিশুর পিতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম, শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের আহবায়ক বেনিয়ামিন নবিন ও সদস্য সচিব পলাশ মাহমুদসহ অন্যরা। কর্মসূচিতে শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, আমাদের বোন বাকপ্রতিবন্ধীকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সাথে সরকারকে হুশিয়ার করে বলতে চাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে।

উল্লেখ, গত ১৪ মার্চ বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের ঘটনায় তিন আসামিকে আটক করে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…