রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সিলেটে চোরাইপথে আনা ১১২ বস্তা চিনি জব্দ, আটক ২

সংগৃহীত ছবি

নিউজ ডেস্ক

 সিলেটে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ১১২ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। এসময় দুই চোরকারবারীকে আটক ও চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে ভারতীয় চিনির চালান জব্দ করা হয় বলে জানায় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজান ফতেহপুর গ্রামের মনতাজ আহমদের ছেলে মো. রোমান আহমদ (২৬) ও জৈন্তাপুর উপজেলার হেমু মাইজপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মোগলাবাজার শ্রীরামপুর পয়েন্টে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এই সময় অবৈধভাবে আমদানি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে নিয়ে আসা ১১২ বস্তা চিনি উদ্ধার জব্দ করা হয়। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ রোমান আহমদ ও নজরুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ৬ লাখ ৭২ হাজার টাকা।সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক চোরাকারবারীদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…