রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে জানাল বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

খালিদ হাসান সোহাগ

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ | নিরাপত্তা শঙ্কায় বিসিবির সিদ্ধান্ত

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
রবিবার ই-মেইলের মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
বিসিবির এক পরিচালক গণমাধ্যমকে জানান, রবিবার দুপুর ১টায় বোর্ডের ১৭ জন পরিচালক অনলাইনে বৈঠকে অংশ নেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তিনি বলেন, “যখন একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না, তখন পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এ প্রশ্ন থেকেই এই সিদ্ধান্ত। খেলতে হলে আমরা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত।”
উল্লেখ্য, এর আগে আইপিএলে অংশগ্রহণের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান-কে বাদ দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ওই ঘটনায় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
এদিকে শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিষয়টি লিখিতভাবে আইসিসিকে অবহিত করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “যদি চুক্তির আওতায় থেকেও কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে নিরাপদ না থাকেন, তাহলে জাতীয় দলের জন্য সেখানে বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।”

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন